ষোড়শ সংশোধনী বাতিল ঐতিহাসিক দুর্ঘটনা : নৌমন্ত্রী
ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঐতিহাসিক দুর্ঘটনা মন্তব্য করে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে যে সংবিধান রচনা করা হয়েছে, তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। যারা এই প্রশ্নের সম্মুখীন করেছে, তারা একটি অর্বাচিনের মতো কাজ করেছে।
সোমবার দুপুরে মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নৌ-পরিবহনমন্ত্রী।
তিনি বলেন, প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনী নিয়ে যে রায় দিয়েছেন, তাতে গোটা জাতিকে অপমান করা হয়েছে। যেখানে জাতির পিতাকে বঙ্গবন্ধু বলা হয়নি, একক নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি, এসব কথা বলা হয়েছে। এমনকি ১৬ কোটি মানুষের রায়ে যে জাতীয় সংসদ গঠন করা হয়েছে, তাকে অপরিপক্ব বলা হয়েছে।
এ রায়ে বিএনপির উচ্ছ্বাস সম্পর্কে নৌমন্ত্রী বলেন, বিরোধী দলের কাজই হলো বিরোধিতা করা। তারা ভালো কাজেও বিরোধিতা করে, খারাপ কাজেও বিরোধিতা করে। বিএনপি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারা এখন নিজেরাই অপমানিত হচ্ছে।
এর আগে জেলা পরিষদের আয়োজনে দরিদ্র ও মেধাবীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, কম্পিউটার ও সদনপত্র বিতরণ করেন নৌমন্ত্রী।
এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সরোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী সৈয়দ ফারুক আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।
এ কে এম নাসিরুল হক/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে: কৃষিমন্ত্রী
- ২ দামের পার্থক্য যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক
- ৩ খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী
- ৪ নগরবাসী সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবে না
- ৫ বিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রী