কালীগঞ্জে বজ্রপাতে নিহত ১
প্রতীকী ছবি
গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে মো. জালাল মিয়া (৩৩) নামে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. জালাল মিয়া ফুলদি গ্রামের আলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলদি গ্রামের মো. জালাল মিয়া বাড়ির পার্শ্ববর্তী আম গাছে আম পারার জন্য উঠে। এসময় বজ্রপাত হলে সে গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা জালালকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার আশীষ কুমার বণিক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহমান আরমান/এসএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ২ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৩ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- ৪ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ
- ৫ রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো শিক্ষকের