শ্রীপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে দুদক চেয়ারম্যান
গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার সকাল সাড়ে ১০টায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান দেখতে তিনি ক্লিনিকে আসেন। এ সময় ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের খোঁজ খবর নেন এবং স্বাস্থ্য সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা মান্নান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, প্ল্যান বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোবারক হোসেন, কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিউনিটি ক্লিনিকগুলো। প্রান্তিক এলাকার চিকিৎসার অন্যতম ভরসা এই কমিউনিটি ক্লিনিক। তিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আমিনুল ইসলাম/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নাটোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ২ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ৩ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৪ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক
- ৫ পাম্পে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার