শীতলক্ষ্যার মোহনায় চাঁদাবাজির সময় আটক ৩
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা-ধলেশ্বরী নদীর মোহনায় চাঁদাবাজি করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে বন্দর কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশ স্থানীয় লোকের সহায়তায় তাদেরকে আটক করে। পরে মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনারা নাজনীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের কাছ থেকে ১৫’শত টাকা জরিমানা আদায় করে। আটকরা হলেন, রফিক (২২), কামাল (২৩) ও বিল্লাল (২৪)।
বন্দর কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন খন্দকার জাগো নিউজকে জানান, শীতলক্ষ্যা-ধলেশ্বরী নদীর মোহনায় দীর্ঘদিন ধরে নৌ-চাঁদাবাজরা বালুর বাল্বগেইট থেকে চাঁদাবাজি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজদের হাতে নির্যাতনের শিকার হতে হয়। সোমবার রাতে বাল্বহেটে চাঁদাবাজি করার সময় স্থানীয়দের সহায়তায় তিন চাঁদাবাজকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
মো.শাহাদাৎ হোসেন/এসএস/আরআই