ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টঙ্গীতে গাড়ি চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১৫ আগস্ট ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে গাড়ি চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর থানার কালসাপাড়া এলাকার নূরুল হক (৪০) ও একই থানার গুজিরপুর এলাকার আলাল উদ্দিন (৪৭)।

টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজির আহমেদ জানান, সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় একটি অজ্ঞাতগাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/আইআই