যশোরে এসএসসি পাস শিক্ষার্থী হত্যা
যশোরে ছুরিকাঘাতে সদ্য এসএসসি পাস এক শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের কারবালা কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান (১৬) শহরের খালধার রোড এলাকার গোলাম রাব্বানির ছেলে। সে এ বছর এসএসসি পাস করেছে। আহতরা হলেন, শহরের মোল্লাপাড়া এলাকার লিটন হোসেনের ছেলে অমিত (১৭) ও ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মনিরুজ্জামানের ছেলে টিটো সুলতান (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শবে বরাতের রাতে কারবালা কবরস্থান মসজিদের সামনে ৩/৪ জনকে ধস্তাধস্তি করতে দেখে আশপাশের লোকজন তাদেরকে থামান। এসময় ৩ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার পথে রায়হানের মৃত্যু হয়। অপর দু’জনকে হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক সাঈদ সিদ্দিকী উন্নত চিকিৎসার জন্য অমিতকে ঢাকায় স্থানান্তরের জন্য বলেন।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে পরিচিতজনদের মধ্যে এ ঘটনা ঘটেছে। কারা জড়িত এবং কি কারণে এ হামলা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে এবং জড়িতদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।
মিলন রহমান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
- ২ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ৩ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৪ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০