গাজীপুরে ট্রেনেকাটা পড়ে অজ্ঞাত যুবকের মুত্যু
ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনেকাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২৫) নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার নয়ানগর ব্রিজের উপর এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরনে ছাপা লুঙ্গি ও লাল গোল গলা গেঞ্জি রয়েছে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, কালিয়াকৈর উপজেলার জয়দেবপুর-রাজশাহী রেলরুটের নয়ানগর রেল ব্রিজের উপর মঙ্গলবার রাতের কোন এক সময় অজ্ঞাত কোন ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ২ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৩ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- ৪ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ
- ৫ রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো শিক্ষকের