ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ৩
চট্টগ্রামে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে আকবর শাহ থানার ইস্পাহানি ১ নম্বর রেল গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কামরুল ইসলাম (২৭), নিজাম উদ্দিন (৩২) ও মো. রেজাউল (৩০)।
আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, ওই তিনজন একে খান গেটের দিক থেকে মোটরসাইকেল নিয়ে ফয়েস লেকের দিকে আসছিলেন। ইস্পাহানি রেল গেট অতিক্রম করে বাঁক নেওয়ার সময় তাদের মোটরসাইকেল চলন্ত একটি ট্রাকের পেছন সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব