নেত্রকোনায় পৃথক ঘটনায় নারীসহ খুন ৩
নেত্রকোনা সদর, আটপাড়া ও বারহাট্টায় পৃথক ঘটনায় ৩ জন খুন হয়েছেন। পুলিশ জানায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে নেত্রকোনা আসার জন্য ছিনতাইকারীরা যাত্রী বেশে অটোরিকশায় উঠেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে হিরণপুর এলাকায় পৌঁছলে নেত্রকোনা সদরের বালিয়াকান্দা আ. ছুবাহানের ছেলে অটোরিকশা চালক হক মিয়াকে (২৫) অটোরিকশা থেকে নামিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালান দুর্বৃত্তরা। এসময় হক মিয়া ধস্তাধস্তি শুরু করলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে পেটে আঘাত করলে গুরুত্বর আহত হন চালক। পরে স্থানীয়রা তাকে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা উপজেলার যুগিশাসন গ্রামে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খলিল ভুইয়ার ছেলে আ. কাদিরের (৬০) গরু প্রতিবেশীর পাটক্ষেতের ক্ষতি করলে রুহুলআমিন লোকজন নিয়ে আ.কাদিরের উপর হামলা করেন। এতে ঘটনাস্থলেই আ. কাদির নিহত হন।
এদিকে আটপাড়া উপজেলা সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের নদী থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ সুপার জাকির হোসেন খান জাগো নিউজকে জানান, ঘটনা তিনটির সত্যতা স্বীকার করে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
কামাল হোসাইন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম