মোটরসাইকেল থেকে পড়ে পুলিশের এসআই নিহত
ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে মো. দবির উদ্দিন (৫৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দবির উদ্দিন কালিয়াকৈর থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই এলাকায়।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে নিজের মোটরসাইকেল চালিয়ে একটি মামলার তদন্তের কাজে কালিয়াকৈরের বেনুপুর এলাকায় যাচ্ছিলেন এসআই দবির উদ্দিন। পথে বলিয়াদী-বেনুপুর সড়কের বেনুপুর এলাকায় পৌঁছলে চলন্ত মোটরসাইকেলের উপর তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তিনি মোটরসাইকেলসহ মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে হৃদরোগ না সড়ক দুর্ঘটনার কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নাটোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ২ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ৩ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৪ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক
- ৫ পাম্পে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার