মাকে বেঁধে মেয়েকে তুলে নিয়ে গেল বখাটেরা
মাকে বেঁধে রেখে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু বখাটের বিরুদ্ধে। রোববার ভোরে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দুর্গম চর ছাতনামায় এ ঘটনা ঘটে।
পরে সকালে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে মুমূর্ষু অবস্থায় অপহৃত ফেন্সি বেগমকে (২৭) উদ্ধার করে এলাকাবাসী। তিনি ওই গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় বেলা ১১টায় ডিমলা থানার এসআই শাহাবুদ্দিন ঘটনাস্থল থেকে ফেন্সি ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির জন্য পাঠিয়েছেন।
ফেন্সির মা ফাতেমা বেগম জানান, জামাতা রশিদুল ইসলাম বাড়িতে না থাকায় তিনি মেয়ে ও ৩ নাতি নিয়ে বসবাস করতেন। রোববার ভোরে পার্শ্ববর্তী মিস্টার, রহিম, দেলওয়ার, চেতনাসহ ১০/১২ জন তার মেয়ের ঘরে ঢুকে হাত-পা বেঁধে তুলে নিয়ে যায়।
তিনি বলেন, এসময় তারা আমার মুখ বেঁধে বাইরে উঠানে বেঁধে রাখে। পরে নাতনী রেখার চিৎকারের স্থানীয় লোকজন এগিয়ে আসে।
জাহিদুল ইসলাম/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬