গাজীপুরে জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মী আটক
প্রতীকী ছবি
গাজীপুরে গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কাঠালিয়া চালা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকের থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, কাঠালিয়া চালা এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আমিনুল ইসলাম/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ২ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৩ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- ৪ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ
- ৫ রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো শিক্ষকের