হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তারামন বিবি
উন্নত চিকিৎসার পর ঢাকা সিএমএইচ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি। ১৫ দিন চিকিৎসার পর সোমবার বিকেলে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে তার নিজ বাড়িতে ফিরে আসেন তিনি।
জানা গেছে, গত ৩ আগস্ট রাতে হঠাৎ করে তার দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয় মাথা ও পিঠ ব্যথা। এতে তিনি বিছানায় পড়ে যান।
রাজীবপুর হাসপাতালের চিকিৎসকরা তাকে রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরদিন ৪ আগস্ট সকালে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবীর জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে তাকে রংপুর সিএমএইচ হাসপাতালে দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করান।
সেখানকার চিকিৎসকরা ৫ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। সেখানে ১৫ দিন উন্নত চিকিৎসার পর ঢাকা সিএমএইচ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তারামন বিবি।
আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি