গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (৩০) নামে এক যুবক মৃত্যু হয়েছে। শুক্রবার রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পঠিয়েছে। নিহত সোহাগ ময়মনসিংহের হালুয়াঘাটের কুতিকুড়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে ভূরুলিয়া মার্কাজ মসজিদেও পাশে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরেদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, ট্রেনে কাটা পড়ে তার দুই পা দেহ থেকে আলাদা হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে ওই রুটে চলাচলকারী কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ২ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৩ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- ৪ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ
- ৫ রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো শিক্ষকের