নিজ গুলিতে আত্মহত্যা করলেন এসআই
যশোরের মণিরামপুর থানার ছাদে নিজ গুলিতে আত্মহত্যা করেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর (৪৪)। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আলী আকবরের বাড়ি নড়াইলে। পারিবারিক বিরোধের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জাগো নিউজকে জানান, রাতে ডিউটি শেষে শনিবার ভোরে থানা ভবনের ছাদে গিয়ে নিজের পিস্তলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
ওসি আরো জানান, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে আলী আকবর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মিলন রহমান/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬