স্বাধীনতার ৪৪ বছর পর আলো জ্বললো সেখানে
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামে রোববার সকালে ৭৭টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার ৪৪ বছর পর এ গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হলো।
স্থানীয় ধান্যখোলা ডি,এস ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পোর্ট থানার ওসি অপূর্ব হাসান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিধি সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, আমি এলাকাবাসীর উন্নয়নে সর্বদা কাজ করতে চাই। রাস্তা-বিদ্যুৎ-শিক্ষা প্রতিষ্ঠান এ তিনটি গ্রামের মানুষের মূল দাবি। বিগত দিনের সরকার আমলে যা ছিল স্বপ্নের মতো। আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা পূরণ করতে সফল হচ্ছেন। আওয়ামী লীগ সরকারের ৬ বছর শাসনামলে শার্শা উপজেলায় যে উন্নয়ন হয়েছে তার বাস্তবদর্শী শার্শাবাসী।
তিনি আরো বলেন, শার্শায় বাকি যে কাজগুলো রয়েছে তা ২০২১ সালের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ২০১৮ সালের মধ্যে শার্শার প্রতিটি বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছে দেয়াসহ ২০২১ সালের মধ্যে শার্শা উপজেলাকে মডেল উপজেলা হিসাবে ঘোষণা দিতে চাই।
মো. জামাল হোসেন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬