ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:২৫ এএম, ০৭ জুন ২০১৫

রূপগঞ্জে মালেক ব্যাপারী ও বাচ্চু মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার রূপগঞ্জ ব্যাপারীপাড়া ও পশ্চিমগাঁও এলাকা থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মালেক ব্যাপারী উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হালিম ব্যাপারীর ছেলে ও বাচ্চু মিয়া রূপগঞ্জ ব্যাপারীপাড়া এলাকার মৃত পঁচু ব্যাপারীর ছেলে।

রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ আলী জানান, মালেক ব্যাপারী ও বাচ্চু মিয়া দীর্ঘ দিন ধরে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যাবসা করে আসছিলেন বলে পুলিশের কাছে সংবাদ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ পিছ ইয়াবাসহ মালেক ব্যাপারীকে ও ২০ লিটার চোলাই মদসহ বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
       
মীর আব্দুল আলীম/এসএস/আরআইপি