মাঠের ভেতর নিখোঁজ শিশুর মরদেহ
শেরপুরে ঝিনাইগাতীতে নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদর বাজারের মহিলা কলেজের পাশের একটি পরিত্যক্ত মাঠ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আল মামুন ঝিনাইগাতী উপজেলার রাঙটিয়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মো. রাব্বানী মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশু আল মামুন। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে রাতে তার পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুর বাবা রাব্বানী মিয়া।
বুধবার ভোরে এলাকার লোকজন উপজেলা সদর বাজারের মহিলা কলেজের পাশের পরিত্যক্ত কর্দমাক্ত স্থানে হাত-পা বাঁধা অবস্থায় ওই শিশুর মরদেহ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহত শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
হাকিম বাবুল/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার