প্রবাসীদের অনুদানে নীলফামারী বানভাসিদের ঢেউটিন বিতরণ
বন্যায় ঘরবাড়ি ভেঙে গেছে এমন ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবার নয় ফুটের ১৪টি করে এই ঢেউটিন পেয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় নীলফামারী জেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব সামছুল আযম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লবসহ জেলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও সাংবাদিকরা।
এ সময় জয়নাল আবেদীন জানান, অন্ট্রেলিয়ায় প্রবাসী নীলফামারীর ও অস্ট্রেলিয়ার বেশ কিছু নাগরিকের দেয়া বানভাসিদের জন্য প্রেরিত সাহায্যের অর্থে এই ঢেউটিন বিতরণ করা হয়।
জাহেদুল ইসলাম/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬