মাদারীপুরের ৩০ গ্রামে ঈদুল আজহা পালিত
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৪ উপজেলার ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ সুরেশ্বরী মুরিদানরা শুক্রবার কোরবানির ঈদ উদযাপন করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দেড়শ বছর পূর্ব থেকে বাংলাদেশে সুরেশ্বর দরবার শরিফের মুরিদানারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।
সে হিসেবে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা, তালুক, খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, কুনিয়া ইউনিয়নের দৌলতপুর, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর, হোসনাবাদ, ছিলারচর ইউনিয়নের রঘুনাথপুর, আংগুলকাটা, হাজামবাড়ী, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর, কয়ারিয়া, রামারপুল ও শিবচর উপজেলার বাহেরচর, কেরানিরবাটসহ ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ আজ ঈদুল আজহা উদযাপন করছেন। শুক্রবার সকালে ঈদের নামাজ শেষে পশু কোরবানি দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা পালন করেন তারা।
সুরেশ্বর পীরের ভক্ত সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও তালুক গ্রামের আলী আহম্মদ ফকির বলেন, ইসলাম ধর্মের সবকিছুই সৌদি আরবের মক্কা শরিফ হয়ে বাংলাদেশে এসেছে। তাই সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা শাহ সুরেশ্বরী (রহ.) এর অনুসারীরা ১৪৭ বৎসর পূর্ব থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করছেন। সে হিসেবে আজ আমরা কোরবানির ঈদ উদযাপন করছি।
এ কে এম নাসিরুল হক/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে: কৃষিমন্ত্রী
- ২ দামের পার্থক্য যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক
- ৩ খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী
- ৪ নগরবাসী সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবে না
- ৫ বিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রী