সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী
সুখী-সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সবাইকে মিলেমিশে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শনিবার সকালে নিজ গ্রাম পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
তিনি বলেন, ত্যাগের এই মাসে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে দেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় ঈদের জামাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।
ভূমিমন্ত্রী বলেন, সকলকে ধৈর্যশীল হতে হবে। জননেত্রী শেখ হাসিনা সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন। তাই সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য কাজ করতে হবে।
আলাউদ্দিন আহমেদ/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ২ অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো শিশুসহ দুইজনের
- ৩ ঈদের দিনে একমাত্র বিনোদন কেন্দ্র বন্ধ, দর্শনার্থীদের ক্ষোভ
- ৪ সুবিধাবঞ্চিত ৬০০ মানুষের মুখে হাসি ফোটালো ‘জয়ফুল জার্নি’
- ৫ ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা