নৌকা ভ্রমণে গিয়ে না ফেরার দেশে একই পরিবারের ৩ জন
পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত জিয়ালগাড়ী বিলে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই কলেজ শিক্ষকসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বাজার সংলগ্ন রানীগ্রামের আনোয়ার হোসেন (৪৮) তার ভাই আফজাল হোসেন (৪২) ও ভাতিজা নেহাল ইসলাম (১২)।
রোববার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ওই তিনজনসহ পরিবারের ১০-১২ জন সদস্য একটি নৌকায় উঠে বিল ভ্রমণের জন্য যান। কিছুপথ যাওয়ার পর বিলের মধ্যে ঝুলন্ত বৈদ্যুতিক তার নৌকায় পেঁচিয়ে তিনজন পানিতে পড়ে যান।
প্রায় ১ ঘণ্টা পর তাদের মরদহে উদ্ধার করা হয়। মৃত দুই সহোদর কলেজের শিক্ষক এবং অপর শিশুটি তাদের ভাতিজা স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
একে জামান/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ২ অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো শিশুসহ দুইজনের
- ৩ ঈদের দিনে একমাত্র বিনোদন কেন্দ্র বন্ধ, দর্শনার্থীদের ক্ষোভ
- ৪ সুবিধাবঞ্চিত ৬০০ মানুষের মুখে হাসি ফোটালো ‘জয়ফুল জার্নি’
- ৫ ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা