কুমিল্লার ৩৫০ কলেজে এইচএসসি ভর্তির আবেদন চলছে
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ৩৭৭টি কলেজের মধ্যে ৩৫০টি কলেজে চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এইচএসসিতে অনলাইনে ও টেলিটক মোবাইলে এসএমএস এর মাধ্যমে ভর্তির আবেদন চলছে।
গত ৬ জুন (শনিবার) থেকে শুরু হয়েছে এ ভর্তি কার্যক্রম। চলবে ১৮ জুন পর্যন্ত। অবশ্য এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃ নিরীক্ষার আবেদনকারীরা ২১ জুন পর্যন্ত আবেদনের সময় পাবে। তবে তাদের ১৮ জুনের মধ্যে পুরনো ফল ধরে আবেদন করে রাখতে হবে। আর ফল প্রকাশ হবে ২৫ জুন। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।
অনলাইনের আওতাভুক্ত ৩৫০ কলেজের মধ্যে ৫৩টি কুমিল্লা জেলায়। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৩৭৭টি কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি কলেজ ৩৪টি ও বেসরকারি কলেজ ৩৪৩টি। ওইসব কলেজের মধ্যে থেকে ১৫০টি কলেজ অনলাইনে ভর্তির আওতাভূক্ত করা হয়েছে। এসব কলেজের মধ্যে ৩শ বা এর ঊর্ধ্বে আসন সংখ্যার সরকারি-বেসরকারি কলেজ এ বছর অনলাইনে ভর্তির আওতায় আনা হলেও পরে সব কলেজকেই অনলাইনে ভর্তির আওতায় এনে প্রজ্ঞাপন জারি করা হয়। এসব কলেজের তিন বিভাগে (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিবক) আসন রয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার।
## একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবেন যেভাবে
কামাল উদ্দিন/এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নাটোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ২ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ৩ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৪ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক
- ৫ পাম্পে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার