ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
গাজীপুরের টঙ্গীর তিস্তা গেইট এলাকায় ট্রেন থেকে পড়ে এক যুবক (৩৫) নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, টঙ্গীর তিস্তা গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের ছাদ থেকে ওই যুবক পড়ে যান এবং মাথায় গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি। পরণে জিন্স প্যান্ট ও শার্ট রয়েছে। তার মাথায় পাথর খণ্ড ঢুকে গিয়েছিল।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. পারভেজ হোসেন জানান, স্থানীয়রা ওই যুবককে সকাল সাড়ে ৮টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
আমিনুল ইসলাম/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ডাকসু দিয়ে শুরু, ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে: জামায়াত আমির
- ২ বর্ডার দিয়ে অস্ত্র ঢুকেছে, উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না
- ৩ আমাদের সম্ভাবনা দেখে কারো কারো ধৈর্যচ্যুতি ঘটছে: মঞ্জু
- ৪ আলতাফ চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরলেন গণঅধিকারের ফাহিম
- ৫ আইডি এভাবে হ্যাক হতে পারে না, তারা মিথ্যা বলছেন: তারেক রহমান