ভূমিকম্পে সাঁকো থেকে পড়ে ব্যবসায়ী নিহত
শেরপুরে বাঁশের সাঁকো পার হওয়ার সময় ভূমিকম্পে সাঁকো থেকে পানিতে পড়ে এক মুদি দোকানি নিহত হয়েছেন। ঝিনাইগাতী উপজেলায় মোল্লারপাড় নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম গুলু (৬০) ওই গ্রামের আকন্দ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শেরপুরে বিকট শব্দসহ ভূ-কম্পন অনুভূত হয়। এসময় ঝিনাইগাতীর ডেফলাই বাজার থেকে নিজের মুদি দোকান বন্ধ করে মফিজুল গুলু বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ির কাছেই খালের উপর নির্মিত একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় ভূমিকম্পের কম্পনে সাঁকো থেকে খালের পানিতে পড়ে নিখাঁজ হন তিনি।
পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুলিশে খবর দিলে রাত ১১টার দিকে ওই খালের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
হাকিম বাবুল/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার