খোলপেটুয়ার বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে চার গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক মাছের ঘের ও সহস্রাধিক বিঘা ফসলি জমি।
প্রতাপনগরের হরিশখালি পয়েন্টে খোলপেটুয়া নদীর ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায় বৃহস্পতিবার গভীর রাতে। তবে গত দুই দিনেও সেটি সংস্কার করা সম্ভব হয়নি। শনিবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন কবলিত বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা করছেন স্থানীয়রা।
উপজেলার প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, অনেক দিন আগে থেকেই খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ঝুঁকিপূর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বললেও কোনো পদক্ষেপ নেয়নি। বাঁধ ভেঙে হরিশখালী, মাদারবাড়িয়া, তালতলা ও প্রতাপনগর গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার একাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন
- ২ সংসদে বিল উত্থাপনের মধ্য দিয়ে গণভোটের কার্যকারিতা শুরু হয়ে যাবে
- ৩ প্রস্তুত গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান, ঈদের জামাত সকাল ৯টায়
- ৪ ট্রেনের ছাদে ভ্রমণ, রেলব্রিজে ধাক্কা লেগে প্রাণ গেলো যুবকের
- ৫ ফরিদপুরে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২