ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে দেয়াল চাপায় নারীর মৃত্যু

প্রকাশিত: ১০:২০ এএম, ১১ জুন ২০১৫

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় দেয়াল চাপায় নাজমা বেগম (৩০) নামে একজন নারী নিহত হয়েছের। নিহত নাজমা আক্তার গলাচিপা এলাকায় হাজী আশরাফ আলীর বাড়িতে দুই ভাই সুমন ও বাবুকে নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকালে দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।  
 
প্রত্যক্ষদর্শী শিক্ষক মোজাম্মেল হক লিটন জানান, সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এ সময় স্কুলে পাশে নাজমা ড্রেন পরিষ্কার করতে আসলে হঠাৎ করে স্থানীয় আশরাফ উদ্দিনের বাড়ির দেয়াল তার উপরে ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
নারায়ণগঞ্জ সদর মডের থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর