ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় ২ ভুয়া ডিবি আটক : মাইক্রোবাস জব্দ

প্রকাশিত: ১১:৪৫ এএম, ১১ জুন ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভূইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১১-৩১৪৮) জব্দ করা হয়।
 
আটকরা হলেন, জালকুড়ি এলাকার মির্জা শহীদুল আলমের ছেলে মির্জা রনবী (৩৫) ও দেলপাড়া এলাকার জহিরুল হকের ছেলে নজরুল ইসলাম (৪২)।
 
ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. টগর জাগো নিউজকে জানান, মাইক্রোবাসটি আটকের পর মির্জা রনবী নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দেয় এবং আইডি কার্ড দেখায়। বিষয়টি সন্দেহ হলে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার পরিচয় ভুয়া প্রমাণিত হওয়ায় তাদের আটক করা হয়। এ সময় মাইক্রোবাসটি জব্দ করা হয়।

শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর