ভারত থেকে ফেরার পথে ১২ নারী-পুরুষ আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের ঈদগাহ’`র মোড় থেকে ১২ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভারত থেকে অবৈধ পথে দেশে ফেরার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সেলিম হোসেন (৩৫), নিখিল চন্দ্র বিশ্বাস (৭৪), আব্দুল কাদের (২৭), গৌতম বিশ্বাস (৩৫), মাসুদ (২১), আলমগীর (১৮), মনিন্দ্র বাড়ই (৫২), ময়না বাড়ই (৪৫), ফুলমালা (৫৫), স্বপন (২০), অসিম (২৭) ও আলমাস রানা (১৯)। তাদের বাড়ি ফরিদপুর, নড়াইল, বরিশাল, লক্ষীপুর, মাগুরা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবদার আব্দুর রহিম জানান, অবৈধ পথে ভারত সীমান্ত পাড় হয়ে তারা দেশে ফিরছিল। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জামাল হোসেন/এআরএ/পিআর