বাসে পেট্রলবোমা : কুমিল্লায় দগ্ধ কলেজ শিক্ষকের মৃত্যু
ফাইল ছবি
কুমিল্লার চান্দিনায় বাসে দুর্বৃত্তদের পেট্রলবোমায় দগ্ধ কলেজ শিক্ষক রঞ্জিত শর্মা মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ৩টায় তিনি মারা যান। ঢামেকের আবাসিক চিকিৎসক পার্থশঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
রঞ্জিত শর্মা চট্টগ্রামের মিরসরাইয়ের সাইয়াখালী গ্রামের মৃত অধি মোহন শর্মার ছেলে। তিনি রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের অধ্যাপক ছিলেন।
উল্লেখ্য, গত ৩ জুন ঢাকা থেকে রাঙ্গামাটিগামী ইউনিক পরিবহনের একটি বাস চান্দিনা পাট গবেষণা কেন্দ্র এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাতে পেট্রলবোমা ছোড়ে। এতে অন্তত সাতজন দগ্ধ হন। দগ্ধদের প্রথমে স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখান থেকে অঞ্জন কুমার দেবনাথ ও রঞ্জিত শর্মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ২ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৩ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক
- ৪ পাম্পে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার
- ৫ পাবনায় সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা