যশোরে সুচির কুশপুত্তলিকা দাহ
মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে যশোরে অং সান সু চির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। একই সঙ্গে মিয়ানমার থেকে আমদানি করা চাল বর্জনের দাবি জানানো হয়েছে।
রোববার সকালে যশোরবাসীর ব্যানারে বেলা ১১টার দিকে শহরের দড়াটান চত্বরে আয়োজিত মানববন্ধনে অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে মিয়ানমার সরকারের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়।
মানববন্ধন চলাকালে মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও সামরিক জান্তাদের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ জনতা।
একই সঙ্গে গণহত্যা বন্ধের দাবিতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায় সাধারণ মানুষ।
তারা মিয়ানমার থেকে আমদানি করা রক্তমাখা চাল ও পণ্য বর্জনের আহ্বান জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জুয়েল মৃধা, জাহাঙ্গীর টিপু, একেএম রুহুল আমিন ও কোহিনুর হাসান প্রমুখ।
মিলন রহমান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে