এবার হার্ডিঞ্জ ব্রিজে ইত্যাদি, স্যুটিং দেখতে মানুষের ঢল
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দর্শক পর্বের স্যুটিং দেখতে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের নিচে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে এই স্যুটিং শুরু হয়েছে।
গত দুদিন ধরে এখানে স্টেজ নির্মাণ ও আনুসঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে।

আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে প্রায় তিন হাজার। সেই অনুযায়ী বসার ব্যবস্থা আছে। এর বাইরেও নির্দিষ্ট সীমানার বাইরে দাঁড়িয়ে দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেত আয়োজনস্থলে উপস্থিত হয়েছেন। ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজের পাদদেশে স্টেজটিও সেই আদলে করা হয়েছে।
আলাউদ্দিন আহমেদ/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ২ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৩ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- ৪ ঈদের প্রথম দিনেই পর্যটকদের পদভারে মুখর খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র
- ৫ এবারও ক্যাম্পেই ঈদ রোহিঙ্গাদের, দেশে ফিরতে না পারার কষ্ট