রোহিঙ্গাদের জন্য এক লাখ টাকা অনুদান দিলেন কৃষিমন্ত্রী
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য শেরপুরের নালিতাবাড়ীতে গঠিত রোহিঙ্গা সহায়তা ফান্ডে এক লাখ টাকা দিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা থেকে মন্ত্রীর পাঠানো টাকা স্থানীয় অগ্রণী ব্যাংক শাখায় জমা হয়েছে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে তিনি ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা দিয়ে সরকারি নির্দেশে স্থানীয় অগ্রণী ব্যাংকে রোহিঙ্গা সহায়তা ফান্ডের হিসাব খুলেন।
প্রথম দিনেই এলাকার সংসদ সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এক লাখ টাকা দিয়ে ফান্ডের উদ্বোধন করেন। রোহিঙ্গাদের এই মহাসংকটে যারা পাশে দাঁড়াতে চান, তারা অগ্রণী ব্যাংকের হিসাব নং ০২০০০১০৬১৫০৭৮-এ টাকা জমা দিতে পারেন।
হাকিম বাবুল/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার