ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাঙ্গলকোট ইউপি উপ-নির্বাচনের নির্বাচন সম্পন্ন

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৪ জুন ২০১৫

কুমিল্লার নাঙ্গলকোটে দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে চেয়ারম্যান প্রার্থী এ কে এম সিরাজুল আলম (টেবিল ফ্যান) বিজয়ী হয়েছেন। রোববার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলা দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের আবুল খায়ের চেয়ারম্যানের অকাল মৃতুতে পদটি শূন্য হয়েছিল। রোববার নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন নির্বাচনে অংশ নেন। এতে আ.লীগ সমর্থিত প্রার্থী এ কে এম সিরাজুল আলম (টেবিল ফ্যান) ১৫ হাজার ৮১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ (তাল গাছ) প্রতিক নিয়ে ১২৭৪ ভোট পেয়েছেন।

কামাল উদ্দিন/এমএএস/আরআই