বঙ্গবন্ধুর ঘাতক রশিদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত
১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যতম নায়ক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কর্নেল (অব.) আব্দুর রশিদের চান্দিনার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সরকার।
রোববার দুপুরে সরকারের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের নির্দেশে উপজেলা প্রশাসন সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে রশিদের বাড়িসহ ৬.১২ একর সম্পত্তি বাজেয়াপ্ত করে ৬টি সাইনবোর্ড সাঁটায় চান্দিনা থানা পুলিশ।
চান্দিনা থানা পুলিশের ওসি রসুল আহমেদ নিজামী বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার দায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশিত স্মারক মোতাবেক চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি জেলা ম্যাজিষ্ট্রেট বঙ্গবন্ধুর ঘাতক কর্নেল (অব.) আব্দুর রশিদ ও তার বাবা আব্দুল করিমের সকল ওয়ারিশ সম্পত্তি বাজেয়াপ্ত করে।
চান্দিনা থানা পুলিশের এসআই সাজেদুল ইসলাম জানান, এ সংক্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চান্দিনা থানা পুলিশের অফিসার ইনচার্জকে দায়িত্ব প্রদান করেন বিজ্ঞ আদালত। ওই নির্দেশ মোতাবেক রোববার দুপুরে ছয়ঘড়িয়া-করতলা-পানিপাড়া ও থানগাঁও মৌজার ৬.১২ একর সম্পত্তিতে ‘তফসিল বর্ণিত সম্পত্তি সরকারের বাজেয়াপ্ত সম্পত্তি, ওই সম্পত্তিত্বে জনসাধারণের প্রবেশ নিষেধ’ লেখা সম্বলিত সাইনবোর্ড সাঁটানো হয়েছে।
এসময় উপজেলা ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ, থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী, সংশ্লিষ্ট ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর একই ভাবে আদালতের নির্দেশে খুনি রশিদ এর আরও ১০.৮২ একর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এর ফলে রশিদ ও তার পরিবারের প্রায় ১৭ একর সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকার।
ওসি রসুল আহমেদ নিজামী জানান, আদালতের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন থেকে ওই সকল সম্পত্তি তদারকি করবে চান্দিনা থানা পুলিশ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার বেশ দাপটের সাথে ফ্রিডম পাটির্র নেতৃত্ব দেন রশিদ। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে তিনি চান্দিনা থেকে বিজয়ীও হন। তবে ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পর আত্মগোপনে চলে যান বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী কর্নেল রশিদ।
কামাল উদ্দিন/ এমএএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নাটোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ২ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ৩ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৪ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক
- ৫ পাম্পে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার