গাজীপুরে বজ্রপাতে ২ জন নিহত
প্রতীকী ছবি
গাজীপুরে বজ্রপাতে ২ জন নিহত এবং অপর ২ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাওজোর এলাকার আলমের ছেলে জুয়েল (২৮) ও একই এলাকার ওবায়দুল (২৮)। আহতরা হলেন, একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে আমান উদ্দিন (২০) ও মুজিবুর রহমানের ছেলে মো. জনি (২৮)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে নাওজোর মাহবুব ফিলিং স্টেশনের উত্তর প্বার্শে বালুর মাঠে ফুটবল খেলতে যাওয়ার পথে বজ্রপাতে ওই ৪ জন আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল ও ওবায়দুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, নিহত ২ জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস