ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত

প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৫ জুন ২০১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাচ্চু মিয়া (৩০) নামের এক ডাকাত সর্দার গণপিটুনিতে মারা গেছেন। রোববার রাত ১২টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাস মসজিদের সামনে এ ঘটনা ঘটে।  নিহত বাচ্চু উপজেলার বগাদী গ্রামের রব মিয়ার ছেলে।
 
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, রাত সাড়ে ১১টায় ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার রাস্তায় ডাকাতির প্রস্তুতি নেয় একদল ডাকাত।  এসময় যাত্রীদের আটক করে ডাকাতদল সর্বস্ব লুট করতে থাকে। এক পর্যায়ে  যাত্রীদের চিৎকারে আশপাশের শত শত লোক চারদিকে ঘেরাও করে ফেলেন। ওই সময়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলে জনতা ধাওয়া করে বাচ্চুকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।
 
ওসি আরো জানান, বাচ্চু একটি হত্যাসহ ডাকাতির মামলায় ৬ বছর সাজা খেটে বের হন। কিছুদিন ধরে আবারো ডাকাতি শুরু করেন। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস