ফতুল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদকাসক্ত ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই লিটন খান (৩৩) খুন হয়েছেন। ঘটনার পর ঘাতক ভাইকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার দক্ষিণ নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম লিটন খান। তিনি পাগলা দক্ষিণ নয়ামাটি এলাকার বারেক খানের ছেলে। আটক ছোট ভাইয়ের নাম হৃদয় খান (২৬)।
নিহত পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, নিহতরা চার ভাই ও এক বোন। পাগলা দক্ষিণ নয়ামাটি এলাকায় বসবাস করেন তারা। এর মধ্যে হৃদয় খান মাদকাসক্ত বলে জানায় পরিবারের লোকজন। অপর ভাইয়েরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে।
ওসি আরো বলেন, শনিবার রাতে মাদকের টাকার জন্য ঘরের ভেতরে হৃদয় খান তার মা করিমন বেগমকে অবরুদ্ধ করে রাখে। ওই সময়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে খবর পেয়ে ছুটে আসেন অপর ভাই লিটন খান। তিনি ঘরে প্রবেশ করলে হৃদয়ের সঙ্গে বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে হৃদয় খান হাতে থাকা ছুরি দিয়ে লিটনকে আঘাত করলে তিনি মারা যান।
এ ঘটনায় আশপাশের লোকজন হৃদয়কে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ লিটনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শাহাদাত হোসেন/এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৪৮ বছর পর টাকা পরিশোধ করলেন মফিজুল
- ২ বৃদ্ধ বাবা-মাকে ফেলে স্ত্রী-সন্তানসহ কোটি টাকা নিয়ে উধাও ম্যানেজার
- ৩ চলন্ত অবস্থায় তেল শেষ, পথিমধ্যে আটকে গেল যাত্রীবাহী বাস
- ৪ পাম্পে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে মোটরসাইকেল ভস্মীভূত
- ৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল