ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী

প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৫ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তবে আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থীর সকলেই পরাজিত হয়েছে।

নির্বাচনে বিজয়ীরা হলেন, আশুগঞ্জ ও চরচারতলা ইউনিয়নের সমন্বিত আসনে সেলিনা আক্তার ফাতেমা, আড়াইসিঁধা, লালপুর, শরীফপুর ও তারুয়া ইউনিয়নে সমন্বিত আসনে শিউলী মুর্শেদ এবং দুর্গাপুর ও তালশহর পশ্চিম ইউনিয়নে আসনে আম্বিয়া খাতুন।

সোমবার ভোট গণনা শেষে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা কৃষি অফিসার তৌফিক আহম্মেদ খান এ ফলাফল ঘোষণা করেন। এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ উপস্থিত ছিলেন। এদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদা বেগম, শারমিন বেগম ও সেলিনা আক্তার স্বপ্না বেগম নির্বাচনে পরাজিত হয়েছে।

উল্লেখ্য, সোমবার আশুগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে উপজেলার আটটি ইউনিয়নের মোট ২৪ জন মহিলা ইউপি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরবআই