যশোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
যশোরে কেবল টেলিভিশনের সংযোগ তার মেরামত করতে গিয়ে জনি হোসেন (২৫) নামে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ওসমানপুর বাজারে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার হাশিমপুর গ্রামের আমীর আলীর ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যার দিকে উপজেলার ওসমানপুর গ্রামের মোড়ে বিদ্যুতের খুঁটিতে উঠে জনি কেবল টেলিভিশনের সংযোগ তার মেরামত করছিলেন। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে কেবল টেলিভিশনের সংযোগ তার লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা সাড়ে ৬টায় ডা. মনিরুজ্জামান লড তাকে মৃত ঘোষণা করেন।
মিলন রহমান/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠেলাঠেলিতে ৩ বছর পার, শত মৃত্যুর পরও চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতাল
- ২ হাতকড়াসহ পালালেন আসামি, বৃদ্ধ বাবা ও শিশুসহ দুই গৃহবধূ কারাগারে
- ৩ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ৪ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৫ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা