ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সরাইলে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৪:০৫ এএম, ১৬ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ৫৭৫ বোতল ফেনসিডিল, ৩৫ কেজি গাঁজাসহ মনজুর শাহীন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  সোমবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের একটি দল সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।  আটক মনজুর শাহীন জেলার নবীনগর উপজেলার ভাতুরিয়া গ্রামের আবদুল নূরের ছেলে।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আবু সাঈদের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ১ম গেইট এলাকায় অভিযান চালায়।  এসময় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে গাড়িটি না থামিয়ে রাস্তা পরবর্তন করে বুড্ডাগামী পাকা রাস্তার ভেতর দিয়ে চলে যায়।  এসময় র‌্যাব ওই গাড়িটিকে ধাওয়া করে স্থানীয় আটকা বাজার সমাজ কল্যাণ ক্লাবের সামনে থেকে আটক করে।  পরে গাড়িটি তল্লাশি করে ৫৭৫ বোতল ফেনসিডিল ও ৩৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-ভ ০২-১২৭৩) জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার দায়ে প্রাইভেটকার চালক মনজুর শাহীনকেও আটক করে র‌্যাব।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস