যশোরে উদ্ধার ৯ রোহিঙ্গাকে উখিয়া ক্যাম্পে ফেরত
যশোরে উদ্ধার হওয়া ৯ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি টিম রোহিঙ্গাদের নিয়ে উখিয়ার উদ্দেশ্যে রওনা হয়।
বুধবার বিকেলে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানায় তাদের সোপর্দ করা হয়।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, উদ্ধার হওয়া নারী ও শিশুসহ ৯ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। দুপুরে যশোর কোতোয়ালি থানা পুলিশ গাড়িতে করে উখিয়ার উদ্দেশ্যে রওনা হয়। তাদের সেখানে রেখে আসা হবে।
উদ্ধাররা হলেন মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা তফুর আলম (৪০) ও তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন আক্তার (৯), ছেলে রিয়াজুল ইসলাম (৭), মেয়ে তাসনিম আক্তার (৫), ছেলে সাইফুল ইসলাম (৩ বছর ৬ মাস) ও সাহিদুল ইসলাম (৯ মাস) এবং তফুর আলমের ভাইজি জান্নাত আরা (২০) ও তার ছেলে হামিদ হুসান (৯মাস)।
ওসি আরও জানান, বুধবার বিকেল ৩টার দিকে রোহিঙ্গা নারী ও শিশুরা যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিলন রহমান/আরএআর/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে