সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দবাজার হাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিস এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের আনন্দবাজার হাটে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ওই হাটের ব্যবসায়ী সেরাজুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সোহবান, মান্নান ও রায়হানের ৫টি দোকানঘর মালাপত্রসহ ভস্মীভূত হয়ে যায়।
ব্যবসায়ী সেরাজুল ইসলামের ছেলে সাইদুল ইসলামের দাবি, ঘটনার সময় ওই এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না। অগ্নিকাণ্ডের কারণ বৈদুতিক শর্টসার্কিট থেকে নয়। এ অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো ব্যক্তি শত্রুতা করে ঘটিয়েছে। এ ঘটনায় প্রায় ৫ ব্যবসায়ীর অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহাদাত হোসেন/আরএআর/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৪৮ বছর পর টাকা পরিশোধ করলেন মফিজুল
- ২ বৃদ্ধ বাবা-মাকে ফেলে স্ত্রী-সন্তানসহ কোটি টাকা নিয়ে উধাও ম্যানেজার
- ৩ চলন্ত অবস্থায় তেল শেষ, পথিমধ্যে আটকে গেল যাত্রীবাহী বাস
- ৪ পাম্পে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে মোটরসাইকেল ভস্মীভূত
- ৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল