প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পাবনা-সুজানগর মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার সুইপার পট্টির মিলন সুইপারের ছেলে বাবু (৩৫) এবং বাবুর খালাতো ভাই রাজু (৩২)।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হরিজন সম্প্রদায়ের বাবু ও তার খালাতো ভাই রাজু পূজা উপলক্ষে মোটরসাইকেলে করে পাবনায় বেড়াতে যাচ্ছিলেন। বেপরোয়াভাবে যাওয়ার সময় পাবনা-সুজানগর মহাসড়কের বান্নাই খালের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাবু ও রাজু ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও ওসি জানান।
একে জামান/আরএআর/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ২ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৩ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- ৪ ঈদের প্রথম দিনেই পর্যটকদের পদভারে মুখর খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র
- ৫ এবারও ক্যাম্পেই ঈদ রোহিঙ্গাদের, দেশে ফিরতে না পারার কষ্ট