নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত পুলিশ কনস্টেবল খোরশেদ আলম বন্দরের কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায়।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খোরশেদ আলম বৃহস্পতিবার রাত ১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারে সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৪৮ বছর পর টাকা পরিশোধ করলেন মফিজুল
- ২ বৃদ্ধ বাবা-মাকে ফেলে স্ত্রী-সন্তানসহ কোটি টাকা নিয়ে উধাও ম্যানেজার
- ৩ চলন্ত অবস্থায় তেল শেষ, পথিমধ্যে আটকে গেল যাত্রীবাহী বাস
- ৪ পাম্পে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে মোটরসাইকেল ভস্মীভূত
- ৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল