চৌদ্দগ্রামে রোহিঙ্গা মা-ছেলে আটক
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে রোহিঙ্গা এক মা ও তার ছেলেকে আটক করা হয়েছে। শুক্রবার ভারত সীমান্তবর্তী জামপুর গ্রাম থেকে বিজিবি কর্তৃক তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বার্মার আইকাপ জেলার মন্ডু থানার নুরুল্লাপাড়া গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী নার্গিস বেগম (২৫) ও ছেলে রবি (৮)। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী জামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকের পর সন্ধ্যার দিকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
কুমিল্লা ১০ বিজিবির শিবের বাজার বিওপির নায়েক মো. সামছুল হক জানান, একটি জিডির মাধ্যমে রোহিঙ্গা মা ও ছেলেকে থানায় হস্তান্তর করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সাল জানান, আটক রোহিঙ্গা মা ও ছেলে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, তাদের রোহিঙ্গা ক্যাম্পের পৌছে দিতে রাতের মধ্যেই পুলিশ কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেবে।
মো. কামাল উদ্দিন/জেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুলিশ সদস্যদের জুয়া খেলা-নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, তদন্ত কমিটি
- ২ দুদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগান-বোরো ফসলে
- ৩ সিলেটে রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
- ৪ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
- ৫ অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে