মির্জাপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৩
টাঙ্গাইলের মির্জাপুরে মালবোঝাই ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।তাকে স্থানীয় কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোড়াই থানার ওসি হুমায়ুন কবির জানান, বুধবার ভোর ৫টার দিকে উপজেলার আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান, ঢেউ টিন বোঝাই ট্রাকটি ঢাকার কেরানীগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। ভোরের দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাহনটি ওই খাদে পড়ে যায়। এতে আরোহীরা টিনের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ