চিকিৎসকের অবহেলায় ছাত্রের মৃত্যু, হাসপাতাল ভাঙচুর
চিকিৎসকের অবহেলায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সাইফুল ইসলাম সীমান্ত (১৪) নামে স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভাঙচুর চালিয়েছে মৃতের স্বজনরা।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত সীমান্ত বন্দর এলাকার নাঈম মিয়ার ছেলে। সেই বিএম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
এদিকে, হাসপাতালে ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করে। সেই সঙ্গে বিক্ষোভ করে তারা।
সীমন্তের মামা কাজল জানান, দুপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে সীমান্ত ডুবে যায়। ফায়ার সার্ভিস ও ডুবরি দল প্রায় ১ঘণ্টা চেষ্টা করে সীমান্তকে উদ্ধার করেন। সেখান থেকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ডাক্তারদের দায়িত্ব অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তারা যদি সঠিক সময়ে হাসপাতালে এসে চিকিৎসা দিতেন তাহলে সীমন্তের মৃত্যু হতো না।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, হাসপাতালে ভাঙচুর করেছে মৃতের স্বজনরা। হাসপাতালের সিসি ক্যামেরা দেখে অভিযুক্তদের শনাক্ত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে অভিযোগ দিয়েছে বলেও জানান তিনি।
শাহাদাত হোসেন/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৪৮ বছর পর টাকা পরিশোধ করলেন মফিজুল
- ২ বৃদ্ধ বাবা-মাকে ফেলে স্ত্রী-সন্তানসহ কোটি টাকা নিয়ে উধাও ম্যানেজার
- ৩ চলন্ত অবস্থায় তেল শেষ, পথিমধ্যে আটকে গেল যাত্রীবাহী বাস
- ৪ পাম্পে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে মোটরসাইকেল ভস্মীভূত
- ৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল