ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বালুখালীতে ২ হাজার রোহিঙ্গাকে চিকিৎসা দিল পারি ফাউন্ডেশন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০২ অক্টোবর ২০১৭

পারি ফাউন্ডেশন এর উদ্যোগে কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলা বালুখালী ক্যাম্পে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পে ঢাকা থেকে চারজন ডাক্তার তিনজন প্যারামেডিকস প্রায় ২০০০ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় মেডিকেল টিমটি ফ্রি চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করে। জ্বর, ডায়রিয়া, মাথাব্যথা, বমি, অরুচি, কাশি, চুলকানি ও পানিশূন্যতার জন্য ফ্রি ওষুধ প্রদান করা হয়। এটি পারি ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় মেডিকেল ক্যাম্প।

ফ্রি ক্যাম্পে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যান্য সদস্য।

সভাপতি আবু তালেব বলেন, এ ক্যাম্পে বিশেষ করে শিশু রোগী ও গর্ভবতী নারীর সংখ্যা বেশি। আমরা সাধ্য মতো চেষ্টা করেছি তাদের চিকিৎসাসেবা দেয়ার। আগামীতেও চেষ্টা করব এভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প করার।

এমএএস/আরআইপি