আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বাইপাস মোড় থেকে অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ তালুকদারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আরিফ উপজেলার সুজনকাঠি গ্রামের ওয়াজেদ তালুকদারের ছেলে।
আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ২০০১ সালে অস্ত্র আইনে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় আরিফের ১৪ বছরের সাজা হয়। তখন অরিফ পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তার অবস্থানের বিষয়ে নিশ্চত হয়ে সন্ধ্যায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করা হয়।
সাইফ আমীন/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু